শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে এতিমসহ ২ শতাধিক শিক্ষার্থী পেল কোরআন শরীফ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এতে প্রায় ২ শতাধিক ধর্মীয় ছাত্র-ছাত্রীর হাতে পৌঁছিছে নতুন কোরআন শরীফ। এসময় উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার মিরপুর ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করে জোনার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে অর্থায়ন করেছে- ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার ও সু-প্যালেস গাইবান্ধা।

ভিক্টর লাইফস্টাইলের সাংগঠনিক সহযোগিতায় মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়।

স্থানীয় মিরপুর নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা, খাদিজাতুল কুবরা, (রা) মহিলা মাদরাসা,  মাদারগঞ্জ, রাবেয়া বসরী (রা) আদর্শ মহিলা মাদরাসা মাদারগঞ্জের শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় ধাপে ৫৪টি পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।

এর আগে ৪ অক্টোবর প্রথম ধাপে দুই শতাধিক মাদরাসা শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ প্রদান করে সংগঠনটি।

শুক্রবারের কর্মসূচিতে জোনার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সজিব সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, স্বেচ্ছাসেবী দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বিসহ আরও অনেকে।

জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন জাগো২৪.নেটকে বলেন, আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়ন, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে জোনার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

প্রকাশের সময়: ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪