রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সড়ক পার হতে প্রাণ গেল পথচারীর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়ক পার হতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট ফাঁড়ি পুলিশ।

এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার ধাপেরহাট দক্ষিণ বাসস্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওইসময় মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। এরই মধ্যে রংপুরগামী মা আনোয়ারা নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউর রহমান বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

সাদুল্লাপুরে সড়ক পার হতে প্রাণ গেল পথচারীর

প্রকাশের সময়: ০৪:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪