শারদীয় দুর্গাপূজায় গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার ২৪টি দুর্গামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন তিনি।
সম্প্রতি এই পূজা শুরু থেকে দুর্গামণ্ডপ গুলো পরিদর্শন করাসহ আর্থিক অনুদান প্রদান করেন রফিকুল ইসলাম রফিক।
এসময় পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন। এতে মণ্ডপের দায়িত্বশীল ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সঙ্গে মতবিনিময় করেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের শান্তি শৃঙ্খলাসহ নানা বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বলেন- যাতে করে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে ব্যাপারে সজাগ ছিলো বিএনপি।
রফিকুল ইসলাম রফিক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। একইসঙ্গে আর্থিক সহযোগিতাও করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















