শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ (২৭) নামের এক মসজিদ ইমামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আবু সাঈদ ফুলছড়ির চরাঞ্চলের পুর্ব পারুল গ্রামের জমের আলীর ছেলে ও ভাঙ্গামোড়ের একটি মসজিদের ইমাম।

স্থানীয়রা জানায়, আবু সাঈদ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাদিয়াখালী থেকে মোটরসাইকেলযোগে উল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গামোড় নামকস্থানে পৌঁছায়। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা লেগে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। একই সঙ্গে তার স্ত্রী-সন্তান গাড়ী থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে আহত হয়েছেন।

এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলম খাঁন বলেন, আবু সাঈদ মোটরসাইকেলে থাকাবস্থায় সম্ভবত স্ট্রোক করেন তিনি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে  রেলিং ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসারসেবার ব্যবস্থা করা হয়েছে।

সঘাটায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ওই ঘটনার সতত্য স্বীকার করেছেন।

প্রকাশের সময়: ০৬:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪