রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত মদপানে পাবনায় ২ বন্ধুর মৃত্যু! ৩ বন্ধু হাসপাতালে

পাবনার ভাঙ্গুড়া উপজেলা অতিরিক্ত মদপান করে রবিন ও হৃদয় নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যুবক অসুস্থ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই পরস্পর বন্ধু।

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- চর ভাঙ্গুরা গ্রামের ঘোষপাড়ার রামচন্দ্র ঘোষের ছেলে রবিন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সনাতনদের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের রাতে মদপান করেন ৫ বন্ধু। পরের দিন সোমবার রাতে অতিরিক্ত মদে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।

তাদের প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেবার পথে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়।

আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ৩ বন্ধু অসুস্থ হলে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চি করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল। তার মধ্যে দুজন মারা গেছেন।

পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

অতিরিক্ত মদপানে পাবনায় ২ বন্ধুর মৃত্যু! ৩ বন্ধু হাসপাতালে

প্রকাশের সময়: ০২:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪