রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দেড় বছর বয়সী মাওয়া খাতুন নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মাওয়া খাতুন ওই গ্রামের মিলন মিয়া ও মৌসুমি বেগম দম্পতির মেয়ে।

স্বজনরা জানায়, ওইসময় মাওয়া খাতুন বাড়ির উঠানে খেলছিল। এরপর সবার অজান্তে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। এরই মধ্যে বাড়ির পাশে মাহাবুর রহমানের পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মাওয়া খাতুনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য কাবিল উদ্দিন। তিনি বলেন, এমন ঘটনা খুবই দু:খজনক। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৪:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪