বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে মিলল ফেনসিডিল, কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে আলম মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) বিকলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আলম মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার রাতে র‌্যাব-১৩ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর বাঁশকাটা এলাকায় মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় ২০০ বোতল ফেনসিডিলনহ আলম মিয়াকে গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতারকৃত আলম মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই আসামিকে এ থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশের সময়: ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪