শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতির অফিস উদ্বোধন

বাংলাদেশ কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সংগঠনের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে তুলশীঘাট সড়কে সাদুল্লাপুর ডাকঘর সংলগ্ন এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা আহবায়ক শরিফুল কবির রনি, মহসিন আলী, জাকির হোসেন আঙ্গুর, আতাউর রহমান, জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির, রাকিবুল ইসলাম রাকিব, মুকুল হোসেন, মিজানুর রহমান, সোহেল মিয়া, মনোরঞ্জন সরকার, বিদ্যুৎ সরকারসহ আরও অনেকে।

আলোচনা শেষে বাংলাদেশ কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সংগঠনের সাদুল্লাপুর উপজেলা কমিটিতে ডা. আব্দুর রউফ সরকারকে সভাপতি ও ডা. মহসিন আলীকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনিত করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রকাশের সময়: ০১:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪