শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নাতবৌয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু, স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে দাদা আব্দুল খালেক ভোলার (৭০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত এই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সোমবার (২১ অক্টোবর)  সকালে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
এ ঘটনার পর অভিযুক্ত নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
এর আগে রোববার (২০ অক্টোবর) রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে।
 নিহত আব্দুল খালেক ভোলা বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত্যু আছর প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সঙ্গে নাতি আলম মিয়া বিরোধ চলে আসছিল । এ কারণে প্রায়ই তাদেব মধ্যে ঝগড়া ও উত্তেজনা বিরাজ করে। এরই একপর্যায়ে  রোববার রাতে বাড়িতে নাতি বউ রেখা বেগমের ছোট বাচ্চা পায়খানা করে। পরে সেই পায়খানা দাদা শশুরের বাড়ির উঠানে ফেলায় রেখা বেগম। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে নাতি আলম ও তার বউ রেখা বেগম লাঠি দিয়ে দাদা আব্দুল খালেক ভোলার মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।
এদিকে, ঘটনার পর উত্তেজিত হয়ে উঠেন পরিবারের লোকজনসহ আশপাশের মানুষ। পরে অভিযুক্ত আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করে পুলিশে খবর দেন। আলম মিয়া মনমথ কাঠগড়া গ্রামের মৃত্যু হবিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল আব্দুল খালেক ভোলার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাল রিপোর্ট তৈরী করে মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রকাশের সময়: ০৩:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪