গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শাহ আলম সরকার ও সাধারণ সম্পাদক পদে পাপুল সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মতিন মোহাম্মাদ নিবাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে আরও ৮ জন নির্বাচিত হন।
সোমবার (২১ অক্টোবর) পলাশবাড়ী প্রেসক্লাবের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক নবীউল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনের ফলাফলে ১১ টি পদের মধ্যে ২ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় ২ জন নির্বাচিত হন। তারা হলেন- কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম মন্ডল ও সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন। এরপর সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ৯ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফলে মোট ২৫ টি ভোটের মধ্যে সর্বোচ্চ ১৭টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- শাহ আলম সরকার তার। নিকটতম প্রতিদ্বন্দ্বি মশফিকুর রহমান মিল্টন পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে পাপুল সরকার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসাবে ফেরদাউস মিয়া পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে আশরাফুজ্জামান সরকার ১৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান স্বপন ১৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মতিন মোহাম্মাদ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রচার ও প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদূষ রায়, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, কার্যকারি সদস্য মতিয়ার রহমান লাভলু ও অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ নির্বাচিত হন।
এদিকে, নবনির্বাচিত এই কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যমকর্মীসহ পলাশবাড়ী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















