শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড

দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

দন্ডপ্রাপ্ত যুবকরা হলেন-উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর জোলাপাড়ার মোখলেসুর রহমানের ছেলে নাসিম আলম নাঈম (২৫) ও সহজপুর গ্রামের আজগর আলীর ছেলে আলমগীর ইসলাম (২২)।

জানা গেছে, থানা পুলিশের এস আই তসিরউদ্দিন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এক গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুর বাজার এলাকায় নাসিম আলম নাঈম ও আলমগীর ইসলামকে টাপেন্ডা ট্যাবলেট ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে আটক করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে থানা পুলিশ তৎপর আছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত দুই যুবককে গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

খানসামায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪