শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক দিবসে গাইবান্ধায় মোবাইল কোর্ট পরিচালনা ও পরিবহনে লিফলেট বিতরণ

  • সঞ্জয় সাহা
  • প্রকাশের সময়: ০৯:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৫

সঞ্জয় সাহা, গাইবান্ধা : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে গাইবান্ধার বাসষ্টান্ড, তুলশীঘাট সহ দৃশ্যমান স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও যানবাহনে ষ্টিকার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

” ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ অফিস এর উদ্যোগে গাইবান্ধার বাসষ্টান্ড, তুলশীঘাট সহ দৃশ্যমান স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও যানবাহনে ষ্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। এসময় মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, দূরপাল্লার বাস, ড্রাম ট্রাক ও ভটভটির রুট পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ আইনে বিভিন্ন ধারায় ১০ টি যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে- গাইবান্ধা বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন যানবাহনের বডিতে ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” লেখা সংবলিত ষ্টিকার ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ ছিল- অতিরিক্ত যাত্রী হয়ে ঝুকিপূর্ণভাবে যানবাহনে উঠবো না। যানবাহনে থাকা অবস্থায় চালকের সাথে কথা বলবোনা। রাস্তায় চলার সময় ফুটপাত ব্যবহার করবো, যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করবো। রাস্তায় চলার সময় পাশাপাশি বা দলবদ্ধভাবে না হেটে একজনের পিছনে একজন বা সারিবদ্ধভাবে চলব। যেখানে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস নাই, সেখানে প্রথমে ডান দিক, পরে বা দিক আবার ডান দিকের যানবাহন দেখে নিরাপদ মনে হলে রাস্তা পার হবো। যানবাহনে উঠার সময় ডান পা দিয়ে উঠবো এবং নামার সময় বা পা দিয়ে নামব। মটরসাইকেল চলাচলের সময় চালক ও আরোহী দুজনই হেলমেট পরিধান করবো। দৌড়ে রাস্তা পার হব না। রাস্তায় খেলাধুলা করবোনা। কোনো কিছু দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করব না।

এ সময় উপস্থিত ছিলেন – গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) গাইবান্ধা সার্কেল অফিস সহকারী পরিচালক রবিউল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম, বিআরটিএ মটরযান পরিদর্শক কামাল আহমেদ, বিআরটিএ কর্মকর্তাগন, মটর মালিক সমিতির সভাপতি এস,এম নাজিবুল আমিন নান্নু, সড়ক সম্পাদক কামরুল ইসলাম, মটর বাস শ্রমিক ইউনিয়ন জেলা সভাপতি আশরাফুল আলম বাদশা সহ অনেকে।

নিরাপদ সড়ক দিবসে গাইবান্ধায় মোবাইল কোর্ট পরিচালনা ও পরিবহনে লিফলেট বিতরণ

প্রকাশের সময়: ০৯:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪