জরায়ু ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরের খানসামা উপজেলায় এইচপিভি টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এসময় মেডিকেল অফিসার ডা. লিমন সেন, খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বুলবুল, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় খানসামা উপজেলার ২৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান বঞ্চিত অন্তত ৯ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদান শুরু করা হবে। এ কর্মসূচী বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















