বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোভ্যানের চার্জার সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজু মিয়া (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যু রনজু মিয়া ওই গ্রামের নাদের হোসেন নাদু ও জমিলা বেগম দম্পতির ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম। তিনি স্বজনদের বরাত দিয়ে বলেন, রজনু মিয়া পেশায় একজন ব্যাটারি চালিত অটোভ্যান চালক। তার ভ্যানটি বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিলো। বৃহস্পতিবার সকালের দিকে ওই সংযোগ খুলতে গিয়ে  বিদ্যুস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক রনজু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ওইস্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি লোকমুখে শুনেছি। এ সংক্রান্ত ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিৎ।

প্রকাশের সময়: ০৮:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪