গাইবান্ধার সাঘাটায় উপজেলার মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র দাসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সাঘাটা থানা থেকে এ তথ্য জানা গেছে। এরআগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১ টার দিকে বোনারপাড়া মাছের আড়তে এ ঘটনা ঘটে।
নিহত শ্রীধাম চন্দ্র দাস উপজেলার বোনারপাড়ার মাঝিপাড়া ছাটকালপানি গ্রামের মৃত মহিম চন্দ্র দাস ও বিমঘা রানী দম্পতির ছেলে এবং বোনারপাড়া বাজারের মাছ ব্যবসায়ী।
স্থানীয় সুত্রে জানা গেছে- শ্রীধাম চন্দ্র দাস স্থানীয় বিলে মাছ চাষ করে আসছিলেন। সেখানে মন্দিরের বৈদ্যুতিক লাইন নিয়ে স্থানীয় মিলন মিয়াদের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বোনারপাড়া মাছের বাজারে মিলন, কালাম ও এরশাদসহ আরও অনেকে অতর্কিতভাবে হামলা করে। সেখানে শ্রীধাম চন্দ্র দাসকে বেধরক পেটাতে থাকেন এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফ আলী বলেন, বৈদ্যুতিক লাইন নেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোফররফ হোসেন বলেন, খরব পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















