রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে সাদুল্লাপুর উপজেলা শাখা।

শনিবার (২৬ অক্টোবর) সাদুল্লাপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আব্দুল করিম সরকার।

সংগঠনটির সাদুল্লাপুর উপজেলা শাখার আমির এরশাদুল হক ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারী সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ওমর সানি আকন্দসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইতিপুর্বে আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার আঘাতে ঢাকাসহ সারাদেশে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

জনপ্রিয়

কামারপাড়া ইউপির চেয়ারম্যান পদে আগ্রহী শহিদুল ইসলাম সোনা

সাদুল্লাপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

প্রকাশের সময়: ০৮:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪