বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাইদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তাফা রহমান, শফিউল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহবায়ক মাসুদ কবির রানা, মাসুদ আকন্দ, রবিউল ইসলাম, শাহীন আল পারভেজ, মানিক থন্দকার, শাহ ইমরান হোসেন, একরামুল হকসহ আরও অনেকে।
এরপর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম চলে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















