বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে যানবাহন চলছে সড়কে

উত্তরের জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জে জেঁকে বসেছে শীত। রোববার সকাল ১০ টা ৫ মিনিটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখনও সূর্যের দেখা মেলেনি। সড়কে চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। খুব বেশি দরকার ছাড়া বাইরে কাউকে ঘুরতে দেখা যায়নি। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থা থাকলে নষ্ট হতে পারে বীজতলা ও আলুসহ মাঠে থাকা বিভিন্ন সবজি।

সুন্দরগঞ্জ পূর্ব বাইপাস মোড়ে কথা হয় ট্রাক চালক মো. হযরত আলীর সাথে। তিনি বলেন, ঘণ কুয়াশার কারণে ২০ গজ সামনে কি আছে তা দেখা যাচ্ছে না। দূর্ঘটনা এড়াতে হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। সে কারণে মালামাল পরিবহনে সময় বেশি লাগছে।

মোটরসাইকেল চালক মো. রাজু মিয়া বলেন, শীতে সড়ক ঢাকা। সামনের কিছুই দেখা যাচ্ছে না। সে কারণে লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি।

কথা হয় ফারহানা মেডিকেল স্টোরের মালিক মো. ফারুক মিয়ার সাথে। তিনি বলেন, এখন সকাল ১০ টা। একজন মাত্র ক্রেতা এসেছিলেন। প্রচন্ড শীতের কারণে মানুষ বাহিরে বের হচ্ছেন না।

আলু চাষি মো. রফিকুল ইসলাম বলেন, ৫ বিঘা জমিতে আলু লাগিয়েছি। চড়া দামে আলুর বীজ কিনতে হয়েছে। সে কারণে এবারে প্রচুর খরচ হয়েছে। শীত এভাবে অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবো।

রংপুর বিভাগের আবহাওয়া অফিসের দায়িত্বে নিয়োজিত আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমানের সাথে কথা হয় রোববার সকাল ১০ টার দিকে। মোবাইল ফোনে তিনি বলেন, এমুহূর্তে গাইবান্ধা জেলায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শনিবার) তাপমাত্রা ছিলো ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল (সোমবার) তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

প্রকাশের সময়: ০৬:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪