বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ট্রাকের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- লুকাস মুরমু (৩৫) ও অজ্ঞাত (৪৮) নামের এক নারী।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত লুকাস মুরমু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী গ্রামের হোপনা মুরমু’র ছেলে। এছাড়া নিহত আরেক নারীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী একটি দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় লুকাস মুরমু ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় অপর একটি ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক নারী ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপরের সময় এ দূর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং ওই লাশ দুইটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

প্রকাশের সময়: ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪