বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে আহাজারি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাবলু শেখ নামের এক ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সবকিছু হারিয়ে তার পরিবারে চলছে নানা আহাজারি। বর্তমানে সরকারি-বেসরকারিভাবে সহযোগীতা কামনা করছেন ক্ষতিগ্রস্ত বাবলু শেখ।

সরেজমিনে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোরামারা উত্তরপাড়া গ্রামে দেখা গেছে- ওই পরিবারের সদস্যদের আর্তনাদ।

এর আগে গত (২ ডিসেম্বর ) সোমবার সকাল ১০ টার দিকে বাবলু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি টেরপায় বাড়ির লোকজন। মুহুর্তের আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ধান-চাল, টাকা-পয়সা, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, স্বর্ণালঙ্কার, স্কুল পড়ুয়া ছেলে মেয়ের নতুন স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, বই-পুস্তুক, এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সমুদয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাবু শেখ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা আমার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বর্তমানে পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমি এখন নিঃশ্ব। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা  করছি।

জনপ্রিয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে আহাজারি

প্রকাশের সময়: ০৯:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪