মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আহত বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত

আহত অবস্থায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আহত বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা বন বিভাগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রবিবার সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের হকেরহাট ফকিরপাড়া এলাকার একটি পুকুরে মাছ শিকার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ আহত বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অবমুক্ত করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪