গাইবান্ধার সুন্দরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা।
পরীক্ষার শেষ দিন সোমবার সকাল ১১ টার দিকে পরীক্ষা কেন্দ্র সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মুহাঃ একরামুল হক বাবলু।
সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মতিয়ার রহমান ও কেন্দ্র সচিব মো. গোলাম মোস্তফাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১ প্রতিষ্ঠানের মোট ৬৫৯ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরু হয়েছিলো গত ২২ ডিসেম্বর রোজ রোববার। কোনো ধরনের অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এসোসিয়েশনের এই বৃত্তি পরীক্ষা।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















