গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার উল্যাবাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- অটোবি ফার্নিচারে মোখলেস মিয়া, সিমেন্টর গোডাউনের মাজেদুল ইসলাম ও সাহা ট্রেডার্সের মাণিক শ্যামল সাহা।
স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে উল্যাবাজারের মোখলেস অটোবি ফার্নিচার থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর সেই আগুন ছড়িয়ে পাশের সিমেন্টর গোডাউন ও সাহা ট্রেডার্সে লেগে পড়ে। এসময় ফায়ার সার্ভিস ইউনিটে খবর দেওয়া হয়। তারপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান- কীভাবে আগুন লেগেছে সেটি ঠিক বলতে পারছেন না। এতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মামলামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে গাইবান্ধা সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















