বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারের অভিযোগ

গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ও সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব এবং উপজেলা যুবদলের সদস্য সচিবসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা গুজব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতারা।

বুধবার (৮ জানুয়ারি) রাতে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও যুবদলসহ দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া।

তিনি বলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের জড়িয়ে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে মিথ্যা গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা সাংগঠনিক সম্মানহানিসহ জনমনে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান বলেন, আমাদের জড়িয়ে যারা এই মিথ্যা গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া রয়েছে। তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারি চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আহবান জানাচ্ছি।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠু, সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ সোহান, সদস্য সচিব পারভেজ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবির নয়ন, সদস্য সচিব মশিউর রহমান, শ্রমিক দলের আহবায়ক জাহিদুল ইসলামসহ অনেকে।

জনপ্রিয়

বিএনপি নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারের অভিযোগ

প্রকাশের সময়: ১০:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫