বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা, লিফলেট বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রে সাত বিষয় অন্তর্ভুক্তের দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা- এ স্লোগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই লিফলেট বিতরণ করে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর শহরের বিভিন্ন মানুষের হাতে লিফলেট তুলে দেন ওই সংগঠনের সদস্যরা।

জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করার দাবিসহ আরও ছয়টি দাবি লিফলেটে উল্লেখ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে রাসেদুর ইসলাম জুয়েল, মাহমুদ নাসের, ফিদা হাসান, আবু তাহের, আতিকুর রহমান, রোমেল মিয়া, শরিফুল ইসলামসহ আরও অনেক উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন।

এসময় মাহমুদ নাসের বলেন, ঘোষণাপত্রে ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল’ এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করাসহ আরও পাঁচটি দাবির কথা বলেন তিনি।

জনপ্রিয়

জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা, লিফলেট বিতরণ

প্রকাশের সময়: ০৮:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫