বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিন্নমূলের ৫০০ শীতার্তদের উষ্ণতার ছোয়া

উত্তরে জেঁকে বসেছে শীত। যবুথবু ছিন্নমূল পরিবারের মানুষ। গরম কাপড়ের অভাবে কাঁপছে বয়স্করা। এসব মানুষের মধ্যে উষ্ণতার ছোয়া দিলো- বুরো বাংলাদেশ নামের একটি এনজিও।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার  সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করে বুরো বাংলাদেশ, সাদুল্লাপুর শাখা।

এসময় ছিন্নমূল পরিবারের মনোয়ারা বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে শরীর থরথর করে কাঁপছিল। আজ বুরো বাংলাদেশের কম্বল পেয়ে অনেকটা ভালো লাগছে। এখন রাতে আরামে ঘুমাতে পারবো।

এ অনুষ্ঠানে বুরো বাংলাদেশ, রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানার ওসি তাজ উদ্দিন খন্দকার, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তাপস কুমার প্রধান, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক বিজয় কুমার সুত্রধরসহ অনেকে।

আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম বলেন, আমাদের সবারই উচিৎ নিজ অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। বুরো বাংলাদেশ ঠিক সেই কাজটি করছে। এরই অংশ হিসেবে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ছিন্নমূলের ৫০০ শীতার্তদের উষ্ণতার ছোয়া

প্রকাশের সময়: ০২:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫