বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে গাছের চারা পেল শিক্ষার্থীরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ চারা বিতরণ করেছে সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।

রোববার সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে এ গাছগুলো বিতরণ করা হয়। ওই স্কুল এন্ড কলেজের আয়োজনে গাছ বিতরণ কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মুহা: একরামুল হক বাবলু, প্রিন্সিপাল মো. মোকাদ্দিসুল ইসলাম, শিক্ষক রুপক কুমার সরকার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী সুলতানাসহ অনেকে। পরে প্রতিষ্ঠানটির পরিচালক নিজেই শিক্ষার্থীদের হাতে গাছগুলো তুলে দেন।

পরিচালক অধ্যক্ষ মুহা: একরামুল হক বাবলু বলেন, বেবি কেয়ার ইউনিট থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোলধারী শিক্ষার্থীদের একটি করে ফলজ বৃক্ষ দেয়া হয়। এছাড়াও ইংলিশ ভার্সন ক্লাশেও গাছ দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষককেও সম্মাননা স্মারক ও গাছ দেয়া হয়েছে।

পরিচালক আরও বলেন, এ বছরে এটা নতুন নয়। প্রত্যেক বছরে এটা করা হয়ে থাকে। যাতে করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা মূলক মনভার তৈরি হয়। আম, জাম ও কাঁঠাল সবমিলিয়ে ১২০ টি গাছ বিতরণ করা হয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মুহাঃ একরামুল হক বাবলু।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে গাছের চারা পেল শিক্ষার্থীরা

প্রকাশের সময়: ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫