বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বৈদ্যুতিক শর্ট খেয়ে দিনমজুরের মৃত্যু 

লালমনিহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট খেয়ে আবু বক্কর (৫৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। মৃত আবু বক্কর উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
সরে জমিনে জানা যায়, আবু বক্কর পাশের গ্রামে দিন মজুরের কাজ করতে এসে ক্ষেতে কোদাল পাড়ছিলেন। তারপাশে একটি পানির পাম্পের বৈদ্যুতিক লাইনের টানা থাকায় তিনি লাইনটির টানাতে হাত দিয়ে সরাতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার এই মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৭:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫