বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির নেতা আবুল কালাম আজাদের নিজ উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া দোলাপাড় এলাকায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরণের সময় আবুল কালাম আজাদ বলেন,  শীতে গ্রামাঞ্চলে অনেক দুঃস্থ ও অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করেই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন,  সমাজের বিত্তবানদের এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোসলেমউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক নিয়ামতুল্লাহ শাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

খানসামায় বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

প্রকাশের সময়: ০৬:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫