গাইবান্ধার সুন্দরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সকল অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল রোববার সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ-র আগে বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এটিএম মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা, পৌরসভা ও ১৫ ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















