বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অটোরিকশার ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় দুই পুলিশ সদস্য মারাত্নক আহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলের দিকে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের দামোদরপুর এলাকার উঁচু ব্রিজে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য সুন্দরগঞ্জের বামনডাঙ্গার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। তাদের নাম- আহসান হাবীব ও রামকৃষ্ণ সরকার।

স্থানীয়রা জানায়, ওই সময় মোটরসাইকেল যোগে দুই পুলিশ সদস্য নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় পৌঁছলে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এসময় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। এ ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ওই দুই পুলিশ সদস্যরা গাইবান্ধা আদালতে কাজ সেরে সাদুল্লাপুর হয়ে বামনডাঙ্গা ফাঁড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশের সময়: ০৬:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫