বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট গাইবান্ধার সাদুল্লাপুরে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়নের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলা কমিটির সহযোগীতায় এই লিফলেট জনগণের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাছুদ মিয়া, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া, জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টনসহ অন্যান্যরা।
শামীম সরদার, জাগো২৪.নেট 

















