রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ১২ স্বর্ণের বারসহ আটক ১

দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আশা ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম জয়দেব মহন্ত (৪৩)। সে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে।

আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লক্ষ্য ১৮ হাজার টাকা বলে জানা যায়।

সোমবার (২০শে জানুয়ারি) দিবাগত রাতে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার থেকে ১২টি স্বর্ণের বারসহ জয়দেব মোহন্তকে আটক করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার সহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,এই স্বর্ণের বার গুলো বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বিরামপুরে ১২ স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশের সময়: ০৪:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫