গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ৪নং জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, আওয়ামী কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে যুক্ত ও তথ্য গোপন করায় বিএনপির সংগঠন বিরোধী কার্যক্রম দ্বারা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলামকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস সালাম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহানুর ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদ ব্যতিত সকল প্রকার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















