গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়েনের কবর খননকারী ও মুর্দাকে (মৃত্যু ব্যক্তি) গোসলকারী ব্যক্তিদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ এই কম্বল উপহার দেন।
এসময় পরিষদটি সদস্যরাসহ উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মেজবাহুল ইসলাম রাসেদ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান একরামসহ অন্যান্যরা।
চেয়ারম্যানের এই ব্যতিক্রম উদ্যোগে উচ্ছ্বসিত সুবিধাভোগি মানুষেরা। তার এমন কার্যক্রমে প্রসংসায় ভাসছেন তিনি।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, চেষ্টা করছি সকল পেশাশ্রেণির মানুষদের সেবা দিতে। তারই অংশ হিসেবে স্থানীয় কবর খননকারী ও মুর্দাকে গোসলকারী ব্যক্তিদের মাঝে কম্বল উপহার দেওয়া হলো।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















