বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পুকুরে মিললো যুবকের মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহদ সবুজ মিয়া মনিরামপুর কাজি গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন। চার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন মাইকিং করাসহ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাননি। এই অবস্থায় আজ সোমবার সকালে তার গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, বংশগতভাবে তারা পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবুজ মিয়ার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জে পুকুরে মিললো যুবকের মরদেহ

প্রকাশের সময়: ০৫:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫