গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
সোমবার বিকেলে সাদুল্লাপুর ক্বওমী মাদরাসা মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এতে ১৪ টি মাদরাসার ২৫০ জন শিক্ষার্থী এই কম্বল পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হামান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, স্কুল শিক্ষক ফজলুল কাফি মাসুমসহ অন্যান্যরা।
ডা. মইনুল হাসান সাদিক বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















