মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে দাবিতে র‌্যালি- মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দরে দেশব্যাপি ধর্ষণ, নারী নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষকের ফাঁসি ও শিশু বিবাহ বন্ধের দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনাজপুর-পার্বতীপুর সড়কে আব্দুলপুর ইউনিয়নের বেলতলীবাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা নারী নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ৯০দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার কাজ সমাপ্ত করে ফাঁসি দেয়ার দাবি জানান। একই সঙ্গে শিশু বিবাহ বন্ধের জন্য প্রশাসনকে আরো কঠোর ও অভিভাবকগণকে সচেতন হওয়ার আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুবা মোরশেদ মিমু, মিফতাহুল জান্নাত মাঈশা, রেজওয়ানা আকতার প্রমূখ।

প্রকাশের সময়: ০৬:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫