বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জের মাওলানা ভাসানী সেতুতে বসলো পুলিশ ক্যাম্প

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মাওলানা ভাসানী সেতু’তে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

ওসি মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘এ ক্যাম্পে সর্বমোট ১৫ জন ফোর্স দায়িত্ব পালন করবেন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পুলিশ ফোর্স কাজ করবে। পাশাপাশি সেতুর যে কোনো ধরনের যন্ত্রাংশের চুরি ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুরে এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর থেকে ২ দফায় সেতুতে চুরির ঘটনা ঘটে। এ নিয়ে চরম আতঙ্কে ছিলন এলাকাবাসী ও সেতু দিয়ে পারাপার হওয়া হাজারো জনসাধারণ।

প্রকাশের সময়: ০৭:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫