গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়নের রামধন কড়িতোলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো মাজেদুর রহমান সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের থানা আমীর অধ্যাপক মো, শহিদুল ইসলাম মন্জু ও সেক্রেটারি মো, সামিউল ইসলাম।
জামায়াতের বামনডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি মো, রাশেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আই বি ডব্লিউ এফ এর সুন্দরগঞ্জ সভাপতি মো, আবুল কাশেম, শ্রমিক কল্যান ফেডারেশনের বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো, আব্দুল ওয়াহাব ও পেশাজীবি সংগঠনের বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. চাঁদ মিয়া।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















