গাইবান্ধা সদর উপজেলার “মিথুন অটো চিড়া ও মুড়ি মিল” নামের কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদন করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা এলাকার ওই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-১৩ ইউনিয়ট যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়- মিলটিতে অস্বাস্থ্যকর স্থানে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। চালের মধ্যে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। মিলের ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এ কারনে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন- গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফকরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা মিলন মিয়া ও র্যাব-১৩ ক্যাম্পের ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















