শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে চুরি যাওয়া ট্রাক শাহাজাদপুরে জব্দ, আটক ১

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট থেকে চুরি যাওয়া একটি ট্রাক সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকা থেকে জব্দ করেছে পুলিশ। এসময় আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ড।

আটককৃত আমির হোসেন চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ গ্রামের হোসেন আলীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়- গত ১ জুন স্থানীয় তপন কুমার সাহা নামের এক ব্যক্তি ধাপেরহাট এলাকার মানিক তেলের পাম্প সংলগ্ন স্থানে তার ট্রাকটি পার্কিং করে রেখে যান। পরদিন ট্রাকটি উক্ত স্থানে না পাওয়া গেলে বিষয়টি জিডির মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। একপর্যায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকটি আমির হোসেনের কাছ থেকে জব্দ করা করা হয়। একইসঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমির হোসেনকেও আটক করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ড বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনানুগ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশের সময়: ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬