শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ২ মাককসেবীর কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম (৩৫) ও  সুজন মিয়া (৪০) নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের সদস্যরা। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ জুন ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মনতাজ উদ্দিনের ছেলে ও সুজন মিয়া শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের একটি অভিযানিক দল। এসময়  পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোবিন্দগঞ্জে ২ মাককসেবীর কারাদণ্ড

প্রকাশের সময়: ০৬:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬