গাইবান্ধার সাঘাটা উপজেলার নিজ বাড়ির উঠানে এক তুরুণী মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় ওঁৎপেতে থাকা একদল যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকাল ১১ টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ওই যুবকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার যুবকরা হলেন, নিরব মিয়া, লাবু মিয়া, বিপ্লব মিয়া ডিপজল ও স্বধীন ব্যাপারী। তাদের মধ্যে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজর ও অপর তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ফোনে কথা বলার সময় ওই কিশোরী ঘর থেকে বের হন। এরপর বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে চারজন যুবক জোরপূর্বক তুলে নিয়ে বিলের পাশে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে চারজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর অভিযুক্তদের থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















