দিনাজপুরের চিরিরবন্দরে এক আন্তঃউপজেলা প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর কাবাডি ক্লাব উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি কাবাডি ম্যাচের আয়োজন করে। খেলার উদ্বোধন করেন চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক ও ফুটবল কাবাডি হ্যান্ডবল ভলিবল রেফারী প্রধান শিক্ষক মোরশেদ উল আলম। খেলায় চিরিরবন্দর উপজেলা ৬৮-২৭ পয়েন্টের ব্যবধানে দিনাজপুর সদর উপজেলা কাবাডি দলকে পরাজিত করে।
এসময় ক্রীড়া সংগঠক ও কাবাডি রেফারী নজরুল ইসলাম দুলাল, বাংলাদেশ জাতীয় জুনিয়র কাবাডি দলের সদস্য ও দেশসেরা কাবাডি রেইডার মেনহাজুল রাব্বী, উপজেলার শ্রেষ্ঠ ফুটবল গোলরক্ষক আসাদুজ্জামান আসাদ, ধারাভাষ্যকার রহুল আমিন রুহেল, ফুটবল রেফারী ফয়জার হোসেন, হুমায়ুন কবির রিপন প্রমূখ সহ বিভিন্ন জাতীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















