রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার দাবি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের সভাপতি সৈয়দ হাসানুল ইসলাম রিপন।

স্বপ্নচূড়া ফাউন্ডেশনের পরিচালক আবু তাহের সিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- আবু রায়হান রাশেদ, তাহিদুল ইসলাম, রশিদুল ইসলাম এরোম, ফারুক আহমেদ, তানজিমুল হাসান তানজিম, সোহেল রানা, এরশাদ সরকার, ফাহাদ সরকার, ফয়জুল হাসান সুমন, সাইদুজ্জামান শাওন, আতিকুর রহমানসহ স্বপ্নচূড়া ফাউন্ডেশন সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা পরিচালনা করা হয়। এতে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারী সকলে পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়।

প্রকাশের সময়: ০৯:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬