গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এসময় তিন জয়ারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইসমাইল হোসেন (৫৫), লাল মিয়া (৫২) ও শাহাদৎ হোসেন শাহে (২৯)। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-৯ জন জুয়াড়ি দৌঁড়ে পালিয়ে যায়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোতালেব হোসেন বলেন, জেলাজুড়ে অবৈধ জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিজস্ব প্রতিনিধি 
















