মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিস্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮ পিস ইয়াবাসহ শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬) নামের স্থানীয় এক এনসিপির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে দল থেকে বহিস্কার আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার সিনিয়ার যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক পত্রে শাকিল খানকে বহিস্কার আদেশ দেন।

গ্রেফতার ও বহিস্কৃত শাকিল মিয়া ওরফে শাকিল খান সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ।

পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল খান। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গ্রেফতার করা শাকিল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আল শাহাদাত জামান জিকোকে বলেন, উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খান দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ এবং অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তার দলের সকল প্রকার দায়িত্ব ও সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) প্রদান করা হয়েছে। ব্যক্তির দায় কখনও দল নেবে না।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৫:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬