বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সুধীজন, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও তরুণরা অংশগ্রহণ করেন।

বুধবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে এসময় বক্তব্য রাখেন থানার ওসি একেএম হাবিবুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আশিকুর রহমান, প্রজেক্টটির প্রতিনিধি রাজেস দে, ফরিদা ইয়াসমিন, পিএফজির সদস্য আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, প্রভাত চন্দ্র অধিকারী, সাংবাদিক তোফায়েল হোসেন জাকিরসহ অনেকে।

বক্তারা বলেন, সব ধর্মই মানবতা, সহনশীলতা ও শান্তির শিক্ষা দেয়। সমাজে বিদ্যমান বিভেদ, গুজব ও অসহিষ্ণুতা দূর করতে পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত সংলাপের বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৭:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬