বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধানবোঝাই শ্যালো চালিত ভটভটির ধাক্কায় জব্বার আলী (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা (কুরারপাড়) গাবেরতলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জব্বার আলী টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খেজের উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ধানবোঝাই একটি ভটভটি সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বার আলীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ভটভটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৮:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬